স্টাফ রিপোর্টার : জেলার আটঘরিয়া উপজেলায় বিভিন্ন অনিয়মের অভিযোগে রুনা হোটেলসহসহ ৬টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার দুপুরে আটঘরিয়া বাজার ও দেবোত্তর বাজারে এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি। তিনি জানান, সিগারেটের অতিরিক্ত মূল্য ও ক্ষতিকর খাদ্য বিক্রির দায়ে আটঘরিয়া বাজারের আমজাদ ফল ভান্ডার কে ৫ হাজার টাকা, শফিকুল ফল ভান্ডার কে ৫ হাজার টাকা, সেবা মূল্য তালিকা অসঙ্গতি থাকায় সততা মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৩ হাজার টাকা, শেফা কেয়ার ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা, দেবোত্তর বাজারের রুনা হোটেলকে ক্ষতিকর লবন দিয়ে খাবার তৈরি, মেয়াদ উত্তীর্ণ পানীয় বিক্রির দায়ে ২০ হাজার টাকা এবং আরাফাত স্টোরকে ক্ষতিকর খাবার বিক্রির দায়ে ২ হাজার জরিমানা আদায় করা হয়েছে। অভিযানে আটঘরিয়া থানা পুলিশ ও আনসার ব্যাটালিয়ন সহযোগিতা করেন। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

