স্টাফ রিপোর্টার : জেলার সর্বমহলে পরিচিতজন, পাবনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য জননেতা মরহুম মাওলানা আব্দুস সুবহানের সহকর্মী, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারী, ঐতিহ্যবাহী দারুল আমান ট্রাষ্টের সাবেক চেয়ারম্যান কন্টাক্টর আবুল হোসেন গত রোববার রাত সাড়ে আটটায় পাবনা শহরের আইবি রোডের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না আলাইহি রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৯৭ বছর। বর্ণাঢ্য জীবনের অধিকারী আলহাজ্ব আবুল হোসেন ৪ ছেলে ও ৪ মেয়ে, নাতি নাতনী, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল সোমবার দুপুর ২ টায় দারুল আমান ট্রাষ্ট ক্যাম্পাস মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। অসংখ্য মানুষ এতে শরিক হন। জানাযা শেষে তাকে আরিফপুর কবরস্থানে তাকে দাফন করা হয়। উল্লেখ্য জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল গাফফার তার জামাতা এবং ইসলামী ব্যাংক পাবনা শাখার ব্যবস্থাপক সাজ্জাদ হোসেন রাজু তার ছোট ছেলে। এদিকে জামায়াতের আমীর ডা: শফিকুর রহমান, বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারি এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ^াসসহ বিশিষ্টজনেরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মরহুমের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

