পাবিপ্রবি প্রতিনিধি : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের পাস্ট ফিটনেস ক্লাবের আয়োজনে ৫ দিনব্যাপী “জুলাই মেমোরিয়াল ইন্টার-ডিপার্টমেন্ট ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ শুরু হয়েছে। গতকাল সোমবার বিশ^বিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। খেলা চলবে ৮ সেপ্টেম্বর থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান। তিনি ট্রফি ও বলের মোড়ক উন্মোচন করে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন। এসময় আরও উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা সহযোগী অধ্যাপক ড. রাশেদুল হক, ফিটনেস ক্লাবের উপদেষ্টা সহযোগী অধ্যাপক ইয়াহিয়া বেপারী, পাবনা শহর ইসলামি ছাত্র শিবিরের সভাপতি গোলাম রহমান জয়সহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ। অসংখ্য শিক্ষার্থী ও দর্শক খেলা উপভোগ করেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

