স্টাফ রিপোর্টার : প্রধান উপদেষ্টা কার্যালয়ের তারুণ্যের উৎসব ২০২৫ উদ্যোগকে স্বাগত জানিয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় এনসিসি ব্যাংক পিএলসি পাবনা শাখার উদ্যোগে “আর্থিক মুক্তি বয়সে নয়, জ্ঞানেই হয়” এই প্রতিপাদ্য নিয়ে আর্থিক সাক্ষরতা কার্যক্রম “আর্থিক মুক্তির পথে” শীর্ষক এক গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকালে পাবনা শহরের আব্দুল হামিদ সড়কের এনসিসি ব্যাংক কার্যালয়ে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন এনসিসি ব্যাংক পিএলসি নর্থ রিজিওনাল হেড মো. ওমর শরীফ। এনসিসি ব্যাংক পিএলসি প্রধান কার্যালয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সাসটেইনেবল এন্ড ওমেন্স ব্যাংকিং বিভাগের প্রধান নিঘাত মুমতাজ অনলাইনে যুক্ত হয়ে অংশগ্রহনকারী তরুণ উদ্যোক্তাদের স্বাগত জানান ও ব্যাংকিং কার্যক্রম বিষয়ে উৎসাহিত করেন। এনসিসি ব্যাংক পিএলসি পাবনা শাখার হেড অব ব্রান্স এন্ড বিজনেস মো. কামারুজ্জামান কামরুলের সভাপতিত্বে ও অপারেশন ম্যানেজার মিজানুর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন এবং সফলতার গল্প শোনান সফল নারী উদ্যোক্তা নক্সী কুঠিরের সত্ত্বাধিকারী বিউটি খাতুন। এছাড়াও বক্তব্য দেন নারী উদ্যোক্তা নাজনীন কেয়া, নিপা ইসলাম ও সোনিয়াসহ অন্যান্যরা। ১৮ থেকে ৪৫ বছর বয়সী ব্যবসায়ী, তরুন তরুনী, শিক্ষার্থী এবং তাদের এই কার্যক্রমে অংশগ্রহণের জন্য উৎসাহিত করার লক্ষ্যে এনসিসি ব্যাংক এই আয়োজন করে। বিশেষ করে তরুণ প্রজন্মকে ব্যাংকিং এবং আর্থিক পণ্যের সঠিক ব্যবহার সম্পর্কে সচেতন করা। সেই সাথে তাদের মধ্যে সঞ্চয়, বিনিয়োগ, ঋণ এবং ডিজিটাল লেনদেনের গুরুত্বসম্পর্কে ধারণা তৈরি করার বিষয়ে সেমিনারে দিকনির্দেশনা মূলক আলোচনা করা হয়। পবিত্র কোরআন তেলেওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। উদ্যোক্তদের ব্যবস্যা সম্প্রসারণ কাজকে গতিশীল ও সহজ করতে প্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। অনুষ্ঠান শেষে উদ্যোক্তাদের উৎসাহী করতে তাদের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে ব্যাংকের বিভিন্ন ধরনের লিফলেট ও উপহার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে তরুণ উদ্যোক্তাদের দিপঙ্কর কুমার সাহা, পিএস ট্রেডিং এর সত্ত্বাধিকারী সৈকত কুমার দাস, জেলার ৫০ জনের অধিক সফল নারী উদ্যোক্তা এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ব্যবস্যা প্রশাসন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

