স্টাফ রিপোর্টার : পাবনা শহরের মাজখান দিয়ে প্রবাহিত ইছামতি নদী পাড়ের বৈধ বসতিদের জমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বর থেকে ইছামতি নদীপাড়ের বৈধ বসতিদের স্বার্থ সংরক্ষণ কমিটি আয়োজন বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে অবস্থান ধর্মঘট পালন করে। সেখানে বক্তব্য দেন জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব এ্যাড. মাকসুদুর রহমান মাসুদ খন্দকার, সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাষ্টার, বর্তমান কমিটির যুগ্ন আহবায়ক আনিসুল হক বাবু, নূর মোহাম্মদ মাসুম বগা, ইছামতি নদী পাড়ের বৈধ বসতিদের স্বার্থ সংরক্ষণ কমিটির আহ্বায়ক মাসুদুর রহমান মিন্টু। বক্তারা বলেন, ৯০ দশক ধরে জন্মের পর থেকে তাদের পূর্ব পুরুষরা নিয়ম মেনে খাজনা খারিজ দিয়ে আসছে। এসব জমি চার চারটি রেকর্ড আছে, এই জমি অবৈধ কেমন করে হয় জানেন না তারা। নদী বাঁচুক মানুষও বাচুঁক, কিন্তু নদীপাড়ের বৈধ বসতিদের অবৈধভাবে উচ্ছেদ করা হচ্ছে তা কাম্য নয়। তাদের স্থাপনা জমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণ দাবি করে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা। পরে জেলা প্রশাসক বরাবর দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেন নদীপাড়ের বাসিন্দারা।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

