স্টাফ রিপোর্টার : কক্সবাজার থেকে ফেরার পথে ১ হাজার ৯৭৭ পিচ ইয়াবা ইয়াবাসহ পাবনা জেলা যুবদল নেতা ও সুজানগর পৌর কৃষকদলের নেতাসহ তিনজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসময় তাদের কাছ থেকে ইয়াবা, নগদ টাকা ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) সকালে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে রোববার (৩১ আগস্ট) সকালে ঢাকা-পাবনা মহাসড়কের সিরাজগঞ্জের ফুড ভিলেজ হোটেলের সামনে থেকে তাদের আটক করা হয়। সিরাজগঞ্জের সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবিব এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা হলেন- পাবনা জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য ও পাবনা পৌর এলাকার দোহারপাড়ার মরহুম জহুরুল ইসলাম রইসের ছেলে রাশেদ রানা (৪২), সুজানগর উপজেলা কৃষকদলের সদস্য সচিব ও সুজানগর পৌর এলাকার ভবানিপুর এলাকার মরহুম সেকেন্দার আলীর ছেলে আব্দুল মজিদ মন্ডল (৪৮) এবং পাবনা পৌর এলাকার রাধানগরের মরহুম আব্দুল জলিলের ছেলে যুবদল কর্মী আমিনুল ইসলাম রনি (৪৫)। র্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্প থেকে সোমবার দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তিতে জানায়, আটককৃতরা নিয়মিত কক্সবাজার থেকে ইয়াবা আনা নেওয়া করতো- এমন গোপন সংবাদের ভিত্তিতে পাবনা-কক্সবাজারগামী সেন্টমার্টিন সৌহার্দ্য পরিবহনে তল্লাাশি চালায় র্যাব-১২, সিরাজগঞ্জ ক্যাম্পের সদস্যরা। তল্লাশির এক পর্যায়ে আটককৃতদের কাছ থেকে ১ হাজার ৯৭৭ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের সিরাজগঞ্জ সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়। সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবিব জানান, আটককৃতদের নামে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে তাদের সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। পাবনা জেলা যুবদলের আহবায়ক হিমেল রানা বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তবে সংগঠনের কেউ দেশবিরোধী ও দলবিরোধী কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকে তাহলে সেই বিষয়টি দৃষ্টিগোচর হলে সংগঠন এটা নিয়ে আলোচনা করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়। এ ব্যাপারে পাবনা জেলা কৃষক দলের সভাপতি আবুল হাসেম বলেন, ‘আমি ফেসবুকের মাধ্যমে জানতে পারলাম। এখন আমরা মিটিংয়ে বসবো। যদি তথ্য সঠিক হয় তাহলে আমরা তাকে বহিষ্কার করবো। দল এব্যাপারে কোনো সমঝোতা করবে না।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

