কবি ও কবিতার সংগঠন মহীয়সী সাহিত্য পাঠচক্র এর আয়োজনে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম প্রয়াণ দিবসে গত ৩১ আগষ্ট নজরুল সন্ধ্যা আলোচনা, গান ও কবিতা আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন নজরুল গবেষক কবি মজিদ মাহমুদ। মহীয়সীর সভাপতি রেহানা সুলতানা শিল্পীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন নজরুল গবেষক রফিক সোলাইমান, কবি ও গবেষক মোহাম্মদ আব্দুর রউফ, কবি ও চিকিৎসক সরওয়ার জাহান ফয়েজ, সিনিয়র সাংবাদিক মাহাবুবুল হক দুদুু, নোঙর এর প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক হাসানুজ্জামান, কবি আব্দুদ দাইন সরকার। নজরুল সঙ্গীত ও কবিতা পাঠ করেন সঙ্গীত শিল্পী ওস্তাদ শফিক উদ্দিন আহমেদ, মহীয়সী সাহিত্য পাঠচক্র এর উপদেষ্টা সঙ্গীত শিল্পী মাজহারুল ইসলাম, কবি ও গল্পকার সৈয়দা কামরুন্নাহার শিল্পী, কবি সাইদা আখতার কল্পনা, কবি ও গল্পকার কথা হাসনাত, সঙ্গীতশিল্পী শামীমা সীমা, আবৃত্তি প্রশিক্ষক- আব্দুল্লাহ আল মামুন, কবি বিজুরী ইসলাম, কবি মোহাম্মদ আলী, কবি মো. শফিউল্লাহ, কবি ও বাচিকশিল্পী মনজুরুল ইসলাম, কবি মরিয়ম বেলারুশী। এছাড়াও বাচিকশিল্পী সাইফুল ইসলাম, রুপালী ব্যাংকের ম্যানজার ফখরুল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শামসুজ্জামান প্রিন্স, বাচিকশিল্পী আহমেদ মাসুম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. সিরাজুল ইসলাম, তানপুরার প্রতিষ্ঠাতা কবি ও সাংবাদিক জুবায়ের খান প্রিন্স, সাহিত্য অনুরাগী তাজবিউল মাহমুদ অরণ্য, মহীয়সী সাহিত্য পাঠচক্রের অর্থ সম্পাদক ডি এ এস সোহাগ, সাবিনা ইয়াসমিন জুঁই, অভিনেত্রী শান্তনা রানী মজুমদার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহীয়সী সাহিত্য পাঠচক্র এর সাধারণ সম্পাদক কবি ও সঙ্গীতশিল্পী যাযাবর জিয়া। (প্রসে বজ্ঞিপ্ত)ি
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

