আটঘরিয়া প্রতিনিধি : বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আটঘরিয়ায়। উপজেলা বিএনপি ও পৌর বিএনপির একাংশের আয়োজনে গতকাল সোমবার সকালে উপজেলা সদর দেবোত্তর বাজার বিএনপির কার্যালয় থেকে এক র্যালী বের হয়ে দেবোত্তর বাজারের সড়ক প্রদক্ষিণ করে এবং উপজেলা চত্বর হয়ে অফিস প্রাঙ্গণে এসে শেষ হয়। পৌর বিএনপির সাবেক সভাপতি আওরঙ্গজেব বাচ্চুর সভাপতিত্বে এসময় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও মাজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ খান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম প্রমূখ। পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম খান, পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান মিলন, মাজপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি রুহুল আমিন, সাবেক ইউপি সদস্য হান্নান মেম্বার, বিএনপির নেতা আব্দুল লতিফ কামাল, যুব নেতা আকাশ খানসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আহবান জানান।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
