পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৭তম ব্যাচের নবীনবরণ ও ১২তম ব্যাচের বিদায় অনুষ্ঠান শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান। বিভাগের চেয়ারম্যান ড. আব্দুর রহিমের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. শেখ রাসেল আল আহম্মেদ, বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আজ থেকে তোমাদের দায়বদ্ধতা আরও অনেক বেড়ে গেল। জুনিয়রদের সাথে তোমারা আন্তরিকতা বাড়াবে। তাদেরকে যেকোনো প্রয়োজনে সহযোগিতা করবে। তিনি আরও বলেন, চাকরিতে কম সিজিপিএ পাওয়া শিক্ষার্থীরা বেশিরভাগ ক্ষেত্রে আগে চাকরিতে প্রবেশ করে। বিভিন্ন ধরনের নলেজ দেওয়া হয় বিশ^বিদ্যালয়ে। তোমাদের নতুন অনেককিছু শিখতে হবে। সারাজীবন শেখার মধ্যে থাকতে হবে। কোনো একটা ফিল্ডে ভালোভাবে ফোকাস করতে হবে এবং সেখান থেকেই সফলতা আসবে। মাদকসহ সকল ধরনের খারাপ কাজ হতে দূরে থাকতে হবে। অনুষ্ঠান বিকালে শুরু হয়ে রাতে পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়। (জনসংযোগ দপ্তর,পাবিপ্রবি)
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

