আটঘরিয়া প্রতিনিধি : তালাকের নোটিশ পাওয়াকে কেন্দ্র করে বাড়ি ঘর ভাংচুর, লুটপাট নগদ টাকা ছিনতাই ও মারপিটের ঘটনা ঘটেছে। এঘটনায় ৫ জন গুরুতর আহত হয়েছেন। আহতদেরকে মুমূর্ষু অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল রোবার দুপুরে আটঘরিয়ায় একদন্ত পালপাড়া গ্রামে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ভারপ্রাপ্ত নুর মোহাম্মদ। হাসপাতাল সুত্রে জানা গেছে, উপজেলার একদন্ত ইউনিয়নের পালপাড়া গ্রামের আবুল কাসেম আলীর ছেলে আলী হাসান সোহাগ এর সাথে বিয়ে হয় ফরিদপুর উপজেলার হাদল ইউনিয়নের মান্নানগাও (বাদল) গ্রামের আসলাম হোসেন এর মেয়ে আসমানীর সাথে। বিয়ের পর থেকেই আলী হাসানের স্ত্রী আসমানী খাতুন পরকিয়ায় জড়িত থাকতো। একপর্যায়ে বিষয়টি পরিবারের মধ্যে জানা জানি হলে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ ও মনোমালিন্য সৃষ্টি হতো। গত ২৭ আগষ্ট এবিষয়ে ছেলের পক্ষ থেকে একটি তালাকের নোটিশ পাঠানো হয় মেয়ের পরিবারের কাছে। গতকাল ৩১ আগষ্ট তালাকের নোটিশ মেয়ের পরিবার হাতে পেয়ে তাৎক্ষণিক তাদের আত্মীয় নরজান গ্রামের বাচ্চুর ছেলে জাহাঙ্গীর হোসেন এর কাছে এসে তালাকের নোটিশ দেখায়। এসময় জাহাঙ্গীর, রুহুল গং ক্ষিপ্ত হয়ে লাঠিসোটা, ধারালো অস্ত্র, লোহার রড, জিআইপাইপ দিয়ে এলোপাতাড়ি ভাবে আবুল কাসেম আলীর বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে আবুল কাসেম, সালহা খাতুন, আলী হাসান সোহাগকে কুপিয়ে, বেধরক মারপিট করে গুরুতর আহত করা হয়েছে। হামলাকারীরা আলমারি, ডয়ের, শো-কস ভাংচুর করে নগদ সাড়ে চার লাখ টাকা, ৬ থেকে ৭ ভরি স্বর্ণলংকার লুটপাট করে নিয়ে যায়। আলী হাসান সোহাগ জানান, আমার স্ত্রী আসমানী পরকিয়ায় জড়িত ছিল। যার কারনে আমাদের পরিবার বিষয়টি জানতে পারে। পরে তাকে সতর্ক করে দেওয়ার পরেও সে পরকিয়ায় লিপ্ত থাকতো। যার কারনে তাকে তালাকের নোটিশ দেয়া হয়েছে। নোটিশ পেয়ে জাহাঙ্গীর, রুহুল দলবল নিয়ে এসে ধারালো অস্ত্র সশস্ত্রে সজ্জিত হয়ে ভাংচুর লুটপাট করে নগদ প্রায় ৫ লাখ টাকা, ৭ ভরি স্বর্ণসহ জিনিসপত্র নিয়ে যায়। এঘটনায় আটঘরিয়া থানায় মামলার প্রস্তুুতি চলছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
