স্টাফ রিপোর্টার : আটঘরিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে পুর্ণরায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় খাইরুল ইসলাম বাসিদসহ নানা পদে ১১ জন নির্বাচিত হয়েছেন। গতকাল রোববার নির্বাচন কমিশনার সভাপতি পদে খাইরুল ইসলাম বাসিদ, সহসভাপতি নুরুল ইসলাম খান, যুগ্ন সম্পাদক পদে আনোয়ারুল ইসলাম খান, দপ্তর সম্পাদক আফ্রিদী খান মিঠুন এবং কার্যনির্বাহী পদে যথাক্রমে জিল্লুর রহমান, আক্তারুজ্জামান আক্কাস, শহিদুল ইসলাম, সুলতান মাহমুদ টিপু ও সাইদুর রহমান নির্বাচিত ঘোষনা করেন। এদিকে সাধারণ সম্পাদক পদে এসএম মোফাজ্জল হোসেন বাবু ও মাসুদ রানা এবং অর্থ সম্পাদক পদে শফিউল্লাহ শফি ও মো: শফিউল্লার প্রতিদ্বন্দ্বিতা থাকায় আগামী ২০ সেপ্টেম্বর পূর্বনির্ধারিত সময়ে উক্ত দুই পদে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। প্রেসক্লাবের প্রধান নির্বাচন কমিশনার এবাদত আলী এবং সহকারী নির্বাচন কমিশনার আব্দুস সাত্তার মিয়া ও এইচ কে এম আবু বক্কর সিদ্দিক নির্বাচিতদের নাম ঘোষনা করেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
