ভাঙ্গুড়া প্রতিনিধি : সড়কের পাশে ঘুমন্ত দুই নারীর ওপর লরি তুলে দেওয়ার ঘটনায় নিহত দুই নারীর পরিচয় ১২ দিন পার হলেও সম্ভব হয়নি জানা। পুলিশ প্রশাসন চেষ্টা করেও তাদের পরিচয় সনাক্ত করতে পারেনি। গত ১৮ অগাস্ট ভাঙ্গুড়াতে সড়কের ওপর থেকে দুই ছিন্নমূল নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় মৃত্যুর কারণ উদঘাটন করেছে পুলিশ। প্রাণ কোম্পানির দুধের লরির চাপায় ওই দুই নারীর মৃত্যু হয় । এ ঘটনায় শুক্রবার লরির চালক আলাল মিয়া (৫৭) ও হেলপার লিমন আলীকে (২৫) গ্রেপ্তার করে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে এই তথ্য উদঘাটন হয়। থানা পুলিশ জানায়, গত ১৮ অগাস্ট দুই ছিন্নমূল নারী পৌর শহরের চৌবাড়ীয়া মাস্টার পাড়ার একটি নির্জন সড়কের পাশে ঘুমিয়ে ছিলেন। এদিন ভোররাতে দুধ সংগ্রহের জন্য চাটমোহর উপজেলার গুনাইগাছা দুগ্ধ চিলিং সেন্টার ও হাব থেকে প্রাণ কোম্পানির একটি লরি ওই সড়ক দিয়ে যাচ্ছিল। এসময় লরিটি চালাচ্ছিলেন হেলপার লিমন আলী এবং পাশে বসে ছিলেন চালক আলাল মিয়া। একপর্যায়ে চৌবাড়িয়া মাস্টারপাড়া সড়কের মোড়ে পৌঁছালে হেলপার লরিটি নিয়ন্ত্রণ করতে না পেরে ওই দুই ছিন্নমূল নারীর মাথার ওপর দিয়ে তুলে দেন। এতে ঘটনাস্থলেই দুই নারীর মাথার মগজ বের হয়ে মৃত্যুবরণ করেন।
পরে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় ওই চালক ও হেলপারের অবস্থান শনাক্ত করে পার্শ্ববর্তী চাটমোহর উপজেলার গুনাইগাছা প্রাণ দুগ্ধ সিলিং সেন্টার ও হাব থেকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করে। এতে তারা ঘটনার সত্যতা স্বীকার করেন। লরি চালকের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ও হেলপারের বাড়ি চাটমোহর উপজেলায়। একই সাথে পুলিশ ওই লরি আটক করে থানায় হেফাজতে নিয়েছে। ওসি শফিকুল ইসলাম জানান, নিহতদের ফিঙ্গারপ্রিট ম্যাচ না হওয়ায় তাদের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। তাই ময়নাতদন্ত শেষে লাশ বেওয়ারিশ হিসেবে পাবনা আঞ্জুমান মুফিদুল ইসলামে দাফন করা হয়েছে। এ ঘটনায় সড়ক আইনে থানায় একটি মামলা রুজু হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে। দুধের লরিটি থানা হেফাজতে রাখা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

