স্টাফ রিপোর্টার : পাবনা জেলা ট্রাক ট্যাংকলড়ি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক ও পাবনা জেলা শ্রমিক দলের সহ সভাপতি আমিরুল ইসলাম ইসহাকের নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। গতকাল সকাল সাড়ে আটটায় দারুল আমান ট্রাষ্ট মাঠে অনুষ্ঠিত তার নামাজে জানাজায় ছিলো মানুষের ঢল। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা, পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ, সাংবাদিক, আইনজীবীসহ নানা পেশার অসংখ্য মানুষের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। নামাজে জানাজার পূর্বে সেখানে সংক্ষিপ্ত আলোচনা করে স্মৃতিচারন করেন পরিবহন মালিক শ্রমিক নেতৃবৃন্দ ও রাজনৈতিক মহলের কয়েকজন নেতৃস্থানীয় ব্যক্তি। নামাজে জানাজা শেষে তাকে আরিফপুর সদর গোরস্থানে দাফন করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
