নিজস্ব প্রতিনিধি : এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা-২০২৫-এ বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ (অ+) প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে মেডিকেল ভর্তি সহায়ক প্রতিষ্ঠান রেটিনা কোচিং সেন্টার, পাবনা শাখা। একইসাথে শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা ও উচ্চশিক্ষা বিষয়ে দিক নির্দেশনা দিতে আয়োজন করা হয় ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম। গতকাল শনিবার দুপুরে সরকারি এডওয়ার্ড কলেজের আব্দুস সাত্তার মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনে পাবনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাঁচ শতাধিক কৃতি শিক্ষার্থী অংশ নেয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ আব্দুস সবুর। এরপর ইসলামি সংগীত পরিবেশন করেন অনির্বাণ শিল্পী গোষ্ঠী। স্বাগত বক্তব্য দেন রেটিনা পাবনা শাখার পরিচালক রবিউল ইসলাম। সহকারী পরিচালক আরিফুল ইসলাম সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেটিনা পাবনা শাখার অ্যাডমিন সাকিব হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেটিনা পাবনা শাখার প্রধান উপদেষ্টা কামাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সরকারি এডওয়ার্ড কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক প্রফেসর মোজাম্মেল হক, বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আসাদুল্লাহ আল গালিব, ঢাকা মেডিকেল কলেজের ছাত্র ও রেটিনার সাবেক শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাহমুদ, রাজশাহী মেডিকেল কলেজের আলফাজ উদ্দিন এবং পাবনা মেডিকেল কলেজের মেসবাহুল করিম। অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করে এবং অভিভাবকরাও সন্তানের সাফল্য ও রেটিনা কোচিংয়ের অবদান নিয়ে মতবিনিময় করেন। সাকিব হোসেন রেটিনার বিভিন্ন কোর্স, পড়াশোনার কৌশল ও ভবিষ্যৎ ক্যারিয়ার প্লানিং সম্পর্কে শিক্ষার্থীদের দিক নির্দেশনা দেন। অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদ ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এ সংবর্ধনা শিক্ষার্থীদের মাঝে আত্মবিশ^াস ও অনুপ্রেরণা সঞ্চারে বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করেন অভিভাবক মহল এবং বিদগ্ধজনেরা।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

