স্টাফ রিপোর্টার : বেড়া উপজেলার আমিনপুরে ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে মা ও ছেলেকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এসময় ব্যাপক ভাঙচুর- হামলা চালিয়ে নগদ অর্থ ও গোয়ালঘর থেকে একটি গরু লুটপাট করে নেওয়া হয়। গতকাল শনিবার দুপুরে আমিনপুর থানায় বাদী হয়ে লিখিত এজাহার দায়ের করেছেন ভুক্তভোগী মাহফুজুর রহমান। এর আগে বৃহস্পতিবার, শুক্রবার (২৮-২৯ আগষ্ট) আমিনপুর থানার জাতসাখিনী ইউনিয়নের সৈয়দপুর গ্রামের গাংপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্তারা হলেন- সৈয়দপুর গ্রামের গাংপাড়া গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে ফারুক শেখ ও আব্দুর রশিদের ছেলে ইলিয়াস শেখ। ভুক্তভোগীরা হলেন- ওই এলাকার আব্দুল বারেক শেখের ছেলে মাহফুজুর রহমান (২৩) ও বারেক শেখের স্ত্রী মাবিয়া খাতুন (৪২)। অভিযোগ সূত্রে জানা গেছে, সৈয়দপুর গ্রামের আব্দুর রশিদের পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। কিছুদিন আগে ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এরই জের ধরে গত বৃহস্পতিবার (২৮ আগষ্ট( রাত ৮ টার দিকে ফারুক শেখ ও ইলিয়াসের নেতৃত্বে আমিনপুর বাজারে হাইস্কুলের গেটের সামনে ফোনে কথা বলার সময় মাহফুজুর রহমানকে বেধড়ক মারপিট করে হাত ভেঙে দেওয়া হয়। এসময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়। এসময় তাকে উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সো ভর্তি করে। ঘটনার রেস কাটতে না কাটতেই শুক্রবার (২৯ আগষ্ট) সকালে আবারো মাহফুজুর রহমানের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এসময় বারেক শেখের স্ত্রী মাবিয়া খাতুনকে মারপিট করে গুরুতর আহত করা হয়। এছাড়াও গোয়ালে থাকা একটি গরুও লুটতরাজ করা হয়। পরিবারের দাবি অনুযায়ী কিস্তির নগদ ৬০ হাজার টাকা ও বাড়ীর দলিলপত্র জোরপূর্বকভাবে লুটপাট করে। একটি গরু লুটপাট করে নিয়ে যাওয়া হয়। যার আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা। এ বিষয়ে আমিনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

