স্টাফ রিপোর্টার : পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক আব্দুস সাত্তার বাসুর ২৩ তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করেছে প্রেসক্লাবের সদস্যবৃন্দ। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় ক্লাবের ভিআইপি মিলনায়তনে ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতারের সভাপতিত্বে এবং সিনিয়র সহ সভাপতি ছিফাত রহমান সনমের পরিচালনায় অনুষ্ঠিত হয় স্মরণ সভা ও দোয়া মাহফিল। সভায় আলোচনা করেন বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ¦ মাহাতাব উদ্দিন বিশ^াস, প্রেসক্লাবের সাবেক সভাপতি এ বি এম ফজলুর রহমান, ক্লাবের সদস্য আলহাজ¦ রাজিউর রহমান রুমী, সহ সম্পাদক মোখলেছুর রহমান খান বিপ্লব, কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ, সদস্য রফিকুল ইসলাম সুইট প্রমূখ। বক্তারা বলেন অধ্যাপক আব্দুস সাত্তার বাসু ছিলেন একজন স্বনামেখ্যাত শিক্ষাবিদ। অত্যন্ত সদালাপী ও সদাহাস্যজ্জল অধ্যাপক বাসু ছিলেন একজন দক্ষ ক্রীড়া সাংবাদিক এবং সংগঠক। ব্যক্তিজীবনে এক সময়ে তিনি ভালো ক্রিকেটার ছিলেন, তার হাতে গড়ে উঠেছিলো রাধানগর ও পাওয়ার হাউজ পাড়ার ক্রিকেট দল, তিনি ছিলেন পৃষ্টপোষক। অসংখ্য শিক্ষার্থীসহ প্রিয়জনদের কাছে তিনি এখনো আছেন অনেক সম্মানে অনুভবে শ্রদ্ধায়। দোয়া পরিচালনা করেন চাপা মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতী ড. আব্দুল্লাহ আল মামুন কাসেমী। স্মরণ সভায় ডেইলি ষ্টারের প্রতিনিধি সাংবাদিক হুমায়ন কবির তপু, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মনিরুজ্জামান শিপন, সদস্য মিজানুর রহমান, সাংবাদিক সেলিম মোর্শেদ রানা, আব্দুল খালেকসহ অনেকেই উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

