স্টাফ রিপোর্টার : পাবনা সদরের হেমায়েতপুর বোর্ড বাজার থেকে শানিক দিয়াড় রোডে তালবীজ রোপণ করা হয়েছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) পাবনা জেলা শাখার আয়োজনে গতকাল সকালে সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে বক্তারা বলেন, একসময় গ্রাম-গঞ্জে তাল, নারকেল ও খেজুর পাতা দিয়ে বাবুই পাখি উঁচু তাল গাছে বাসা বাঁধতো। সেই বাসা দেখতে যেমন আকর্ষনীয় তেমনি ছিল মজবুত। প্রবল ঝড়-তুফানেও সে বাসা ভাঙতো না। এখন সে আকাশ ছোঁয়া তাল গাছও কমে গেছে, বাবুই পাখিও বিলুপ্তির পথে। মূলতঃ বাসস্থান সংকট ও পরিবেশ বিপর্যয়ের কারনে বাবুই পাখি বিলুপ্তির পথে। আমাদের সকলকে নিজেদের জন্যই প্রাকৃতিক পরিবেশকে উপযোগী করে গড়ে তুলতে হবে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল হামিদ খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পাবনা সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান খান। এসময় বিশেষ অতিথি ছিলেন বাপা সদস্য ও জেলা ইপিআই কর্মকর্তা (সাবেক) মুহম্মদ রবিউল আলম, তপোবন উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক শরিফুল ইসলাম কাবুল, ছড়াকার মহসিন আলী প্রমুখ। উল্লেখ্য, বৃক্ষরোপনে সহযোগিতা করেন সাইদুল ইসলাম, হিমেল খান, তানজিদ হোসেনসহ আরও অনেকে বলে জানান আয়োজকেরা।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

