সুজানগর (পাবনা) প্রতিনিধি ঃ পাবনার সুজানগরের সাতবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের দেয়াল থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গ্রাফিতি মুছে ফেলানোর ঘটনায় মামলা দায়ের ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১১টার দিকে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সুজানগর থানা পুলিশ এ ঘটনায় ২জনকে গ্রেফতার করেছে।
উক্ত বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ ময়েন উদ্দিন মোল্লা জানান, গত শুক্রবার রাতে কোন এক সময় কতিপয় ফ্যাসিবাদী চক্র উক্ত বিদ্যালয়ের দেয়াল থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গ্রাফিতি মুছে ফেলানোর পাশাপাশি দেয়ালে গ্রাফিতি নিয়ে অশ্লীল ভাষা লিপি বদ্ধ করে। এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়ক মোঃ সোহেল রানা মানিক বাদী হয়ে পাবনা-২আসনের সাবেক সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবিরসহ ১১জনকে আসামী করে সুজানগর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পর থানা পুলিশ এ ঘটনার সাথে জড়িত মোঃ রনি (১৯) নামে এক যুবকসহ বিদ্যালয়ের অফিস সহায়ক মোঃ আসাদকে (৫০) গ্রেফতার করে। অপর দিয়ে গতকাল সোমবার সকাল ১১টার দিকে উক্ত মানিকের নেতৃত্বে অন্যান্য আসামীদের অবিলম্বে গ্রেফতারসহ আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত বিদ্যালয় চত্বর থেকে বের হওয়া মানববন্ধনটি বিভিন্ন স্লোগানে সাতবাড়ীয়া এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার বিদ্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। সুজানগর থানার অফিসার ইনচার্জ মোঃ মজিবর রহমান ঘটনার সত্যতা এবং মামলার বিষয়ে নিশ্চিত করে বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গ্রাফিতি মুছে ফেলানোর মামলায় কেউ রেহাই পাবেনা। ইতিমধ্যে মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারে বিশেষ অভিযান পরিচালনায় নামছে থানা পুলিশ।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

