স্টাফ রিপোর্টার : বিলের জমিতে চাষ করতে গিয়ে বিষধর সাপের ছোবলে আবুল হাসেম (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যার পরে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত কৃষক আবুল হাসেম উপজেলার মূলগ্রাম ইউনিয়নের কুবিরদিয়ার গ্রামের কুবাদ আলীর জামাতা। তিনি দীর্ঘদিন শ^শুর বাড়িতে থেকে কৃষি কাজ করতেন। এলাকাবাসী জানান, সোমবার সকালে নিজ গ্রামের পাশের বিলে জমি চাষ করতে যান আবুল হাসেম। জমিতে চাষাবাদ করার মুহূর্তে দুপুরের দিকে তাকে একটি বিষধর সাপ দংশন করে। এসময় তিনি বাড়িতে এসে পরিবারের সদস্যদের বিষয়টি জানান। পরিবারের সদস্যরা প্রথমে তাকে স্থানীয় কবিরাজের কাছে নিয়ে যান। কবিরাজ তাকে ঝাড়ফুঁক দিয়ে সুস্থ করতে ব্যর্থ হন। এরই মধ্যে কৃষক হাসেমের অবস্থা গুরুতর হলে তাকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার পরে তার মৃত্যু হয়। স্থানীয় ইউপি সদস্য আব্দুল কুদ্দুস রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
