পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, পাবনা ইউনিটের এ্যাডহক কমিটির ২য় সভা গতকাল বিকালে অনুষ্ঠিত হয়েছে। এ সভায় সভাপতিত্ত্ব করেন পাবনা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। সভায় আরও উপস্থিত ছিলেন পাবনা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী আব্দুস সামাদ খান মন্টু, এ্যাডহক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মাহমুদ, এ্যাড. মাকসুদুর রহমান মাসুদ, অধ্যক্ষ ইকবাল হোসাইন, আলহাজ¦ তৌফিক হাবিব, মোসাব্বির হোসেন সঞ্জু, ইউসুফ আরফান বিপ্লব ও ইউনিট লেভেল অফিসার মাহমুদা মুন্সী। সভায় যুব প্রতিনিধি হিসেবে ইউনিটের যুব রেড ক্রিসেন্ট যুব প্রধান নাহিমুর রহমান এবং অফিস সহকারী এ কে এম রফিকুর ইসলাম আরিফ উপস্থিত ছিলেন। সভায় নির্ধারিত আলোচ্চ্য সূচীর উপর আলোচনা এবং বিভিন্ন বিষয়ে গুরুত্ত্বপূর্ন সিদ্ধান্ত গৃহীত হয়েছে যা ইউনিটের কার্যক্রমে গতিশীলতা আনয়নে বিশেষ ভূমিকা পালন করবে। (প্রেসবিজ্ঞপ্তি)
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

