স্টাফ রিপোর্টার : শহরের রবিনগর গোবিন্দা মহল্লার বাসিন্দা মরহুম ময়দান আলী মিয়ার ছেলে ব্যবসায়ী হুমায়ন কবির রোববার সন্ধ্যা সোয়া সাতটার দিকে তার নিজ বাড়িতে ষ্ট্রোকে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে……..রাজেউন)। তিনি মুক্তিযোদ্ধা সংসদ পাবনা জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মরহুম আওরঙ্গজেব বাবলু, মরহুম আলতাব হোসেন, মরহুম মো. খোকন ও মরহুম মো. আলমের ভাই। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৩ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে, ৫ বোন, আত্মীয় স্বজনসহ অসখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সদালাপী হুমায়ন কবিরের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে গোবিন্দা মহল্লায়। দল মত নির্বিশেষে সকল শ্রেনী পেশার অসংখ্য মানুষ ছুটে যান তার বাড়িতে। গতকাল সোমবার সকাল নয়টায় গোবিন্দা জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে শরিক হন অসংখ্য মানুষ। তাকে আরিফপুর সদর গোরস্থানে দাফন করা হয়েছে। মরহুমের পরিবারের পক্ষ থেকে সকলের কাছে তার জন্য দোয়া প্রার্থনা করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

