পাবনা সদরের গয়েশপুর ইউনিয়ন যুবদলের যুগ্ন সাধারন সম্পাদক মেহেদী মাসুদ পাভেলের হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জেলা যুবদল। জেলা যুবদলের আহবায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা ও সদস্য সচিব মনির আহমেদসহ যুবদলের আহবায়ক কমিটির সকল সদস্যবৃন্দ এই হত্যাকান্ডের সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের জন্য প্রশাসনের প্রতি উদাত্ত আহবান জানান। বিবৃতিতে তারা বলেন পাভেলের মতো দু:সময়ের সহযোদ্ধা ও জনপ্রিয় যুবদল নেতার হত্যাকান্ডের ঘটনায় যুবদলের সর্বস্তরের নেতাকর্মীরা বিক্ষুব্ধ। তারা এই হত্যাকান্ডের প্রকৃত তথ্য উদঘাটন করে এর সাথে জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহবান জানান। দ্রুততম সময়ের মাঝে আসামীরা গ্রেফতার না হলে যুবদল কঠোর আন্দোলন গড়ে তুলবে বলেও তারা বিবৃতিতে উল্লেখ করেন। একইসাথে নিহত পাভেলের আত্মার মাগফেরাত কামনাসহ তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তার শোকজর্জর পরিবারের পাশে থাকার সংকল্প ব্যক্ত করেছে জেলা যুবদল। (প্রেসবিজ্ঞপ্তি)
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
