ক্রীড়া প্রতিবেদক : জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শেষ হয়েছে পাবনায়। গতকাল বিকালে শহীদ আমিনুদ্দিন স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল খেলায় ঈশ^রদী উপজেলা দল ২-১ গোলে সাঁথিয়া উপজেলা একাদশকে পরাজিত করে চ্যা¤িপয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে প্রধান অতিথি থেকে উভয় দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মফিজুল ইসলাম। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মনিরুজ্জামান, উপ পরিচালক জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর এনএসআই পাবনা কামরুল হাসান, পাবনা প্রেসক্লাবের সেক্রেটারি জহুরুল ইসলাম, অনলাইন পত্রিকা নতুন চোখ এর প্রকাশক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি বিশিষ্ট সাংবাদিক এস এম আলম, বিজয় টিভি ও দৈনিক যায়যায়দিন পত্রিকার জেলা প্রতিনিধি ইঞ্জি: সোহেল রানা বিপ্লব, রানা গ্রুপের চেয়ারম্যান রুহুল আমিন বিশ^াস রানা, জেলা ক্রীড়া অফিসার তারিকুল ইসলামসহ স্থানীয় বিশিষ্টজনেরা। বিজয়ী দলের পক্ষে পুরস্কার গ্রহণ করেন ঈশ^রদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং রানার আপ দল সাঁথিয়া পক্ষে পুরস্কার নেন সাঁথিয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা। এ টুর্নামেন্টে পাবনা পৌরসভা সহ ৯ টি উপজেলা দল অংশগ্রহণ করে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

