স্টাফ রিপোর্টার : অবৈধ দখলদার ও অর্থ আত্মসাৎকারীদের হাত থেকে রক্ষা করে মেরিনার্স ফ্যাক্টরির কার্যক্রম পরিচালনায় প্রশাসনিক সহায়তার আহবান জানিয়ে গতকাল দুপুরে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। মেরিনার্স ফুড অ্যান্ড এগ্রো লিমিটেডের পক্ষ থেকে আয়োজিত এই সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শামীম আহমেদ। লিখিত বক্তব্যে তিনি বলেন, প্রতিষ্ঠানটি মেরিনার্সদের নিয়ে প্রতিষ্ঠিত প্যাকেটজাত খাদ্য পণ্যের একটি সুদ মুক্ত প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে স্থানীয় শতাধিক শ্রমিকস বেশকিছু শ্রমিক ও মাঠপর্যায়ে প্রায় তিন শতধিক কর্মচারী কাজ করছেন। কিন্তু হঠাৎ করেই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হারুন খান ও মাসুদ রানা গং স্থানীয় সন্ত্রাসীদের দিয়ে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছেন। এর কারন প্রতিষ্ঠানের লাভের কোটি টাকা আত্মসাৎ করার প্রমান মিলায় সেটি ধামাচাপা দিতেই প্রতিষ্ঠান নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে বন্ধ করে রেখেছেন তারা। প্রতিষ্ঠানের মালিক পক্ষ সেখানে গেলে তাদের উপরে হামলা করে লাঞ্ছিত করছেন। তাই প্রতিষ্ঠান রক্ষায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পরেও প্রশাসনের কোন সহযোগিতা পাচ্ছেনা তারা। লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, ফ্যাক্টরীটি নিজেদের এলাকায় হওয়ায় মাসুদ রানা ও হারুন খান নিয়মিত সেখান থেকে চাঁদা আদায় করতো। তদন্তে প্রমান মিলেছে যে, হারুন খানের ব্যাংক এ্যাকাউন্টে কোম্পানীর লক্ষাধিক টাকা আত্মসাৎ করা হয়েছে। মাসুদ রানা কর্তৃক ২০ পাতার একটি ব্যাক্তিগত চেকবুক চুরি করে সাড়ে চার কোটি টাকার একটি বানোয়াট মামলা দায়ের করে হয়রানীর ঘটনা ঘটানো হয়েছে। ২০২৪ সালের ৯ মে মাসুদ ও হারুনের নেতৃত্বে ২০ জন ডিরেক্টর ও ফ্যাক্টরী ইনচার্জ তোফাজ্জল হোসেনের ওপরে নৃংশস হামলা চালানো হয়েছে। এ ঘটনায় জিডি (নম্বর-৫৬০) করা হয়েছে। ২০২৪ সালের ৫ আগষ্ট হেড অফিসের তিন অডিট অফিসারের ওপরে হামলা চালিয়ে তাদেরকে আটক করে রাখা হয়, পুলিশের সহায়তায় তারা সেখান থেকে উদ্ধার হন (মামলা নম্বর-০৮)। ২০২৪ সালের ১০ আগষ্ট মাসুদ রানা হারুন খান প্রায় ২৫ জন সন্ত্রাসীকে নিয়ে অফিসার মিজানুর রহমানের ওপরে হামলা ও তাকে হত্যা প্রচেষ্টা করা হয়, এই ঘটনাতেও মামলা দায়ের করা হয়। ফ্যাক্টরীটি সম্প্রসারনের জন্য আনা মালামাল জবর দখল করে লুটপাট করা হয়। প্রায় চল্লিশ কোটি টাকার মালামাল এখন ফ্যাক্টরীতে আটকা পড়ে আছে ও এসব চক্র ফ্যাক্টরীটি নিজেদের দখল করে রেখেছে। একইসাথে কর্মকর্তা কর্মচারীদের মারধর ও জীবনাশের হুমকি দিয়ে ফ্যাক্টরীতে আসা থেকে বিরত রাখা হচ্ছে। এমতাবস্থায় তারা এ অচল অবস্থা থেকে নিরসনের জন্য সংশ্লিষ্ট অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করাসহ ফ্যাক্টরীটি খুলে দেবার ব্যবস্থা গ্রহনে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্টদের প্রতি বীনিত অনুরোধ জানান তিনি। কারন এটি বন্ধ থাকার কারনে সেখানে কর্মে থাকা মানুষেরা মানবেতর জীবনযাপন করছেন। সাংবাদিক সম্মেলনে জানানো হয় যে, ২০১৯ সালের ৭০ জন মেরিন ইঞ্জিনিয়ারের অংশগ্রহনে একটি সুদমুক্ত প্ল্যাটফর্ম ও প্রতিষ্ঠানটি ৫ শ মানুষের কর্মসংস্থান নিয়ে যাত্রা শুরু করে। সাংবাদিক সম্মেলনে প্রতিষ্ঠানের ম্যানেজার মিজানুর রহমান ও প্রশাসনিক কর্মকর্তা আসিফ আহম্মেদসহ সংশ্লিষ্টরা এবং গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

