নিজস্ব প্রতিনিধি : বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী প্রখ্যাত শ্রমিক নেতা এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ^াসের দ্রুত আরোগ্য কামনা করে গতকাল শুক্রবার বাদ জুম্মা দিলালপুরস্থ খলিফা পট্টি জামে মসজিদে এলাকাবাসীর পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন খলিফা পট্টি জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আহম্মেদুল্লা ইবনে মাকসুদ। মাহফিলে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব ইজ্জত আলী শেখ, আক্তারুজ্জামান ঝন্টু, আব্দুল ওয়াহাব, আব্দুল মোমিন নান্নু, প্রফেসর মোহসিন, মো. নুরুজ্জামান, নজরুল ইসলাম মিল্টন, জাকির হোসেন, আবদুল্লাহ হক আন্টু, মো. সাগর, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রায়হান নয়ন, সদস্য আরিফ হোসেন লনি, সাকিব আহম্মেদ মুসা, আশরাফুর রহমান বাঁধনসহ মো. সনি, মো. তুষার, শরীফ হোসেন, মো. ইব্রাহিম, শুকুরাজ সোহেল, মো. হাসান, মো. সুহাস, মো. সৌমিক, মো. লিখন, মো. জীবন, মোহাম্মদসহ অত্র এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ শরিক ছিলেন। আয়োজকেরা জানান, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ছিদ্দিকুর রহমান ছিদ্দিকের সার্বিক তত্বাবধায়নে ও সহযোগিতায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

