শহর প্রতিনিধি : বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী প্রখ্যাত শ্রমিক নেতা এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ^াসের দ্রুত আরোগ্য কামনা করে গতকাল শুক্রবার বাদ আসর পাবনা পৌর এক নম্বর ওয়ার্ডের গোবিন্দা মহল্লার মোড়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলের পূর্বে বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুস সামাদ খান মন্টু, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান, আলহাজ¦ তৌফিক হাবিব, হাজারী জাকির হোসেন চুন্নু, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের আহবায়ক ফিরোজ খান, সদর থানা বিএনপির সাবেক সাধারন সম্পাদক রেহানুল ইসলাম বুলাল, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের আহবায়ক কমিটির সদস্য বিএনপি নেতা আশরাফ হোসেন রাজন। যুগ্ন সাধারন সম্পাদক মোকাদ্দেস আলী মানুর পরিচালনায় ও বিএনপি নেতা মুক্তার হোসেনের সার্বিক তত্বাবধায়নে অনুষ্ঠিত এ মাহফিলে পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফ খান, রফিকুল ইসলাম নিউটন, মহব্বত আলী, দুলাল হোসেনসহ নেতাকর্মী ও সাধারন মুসুল্লিরা শরিক হন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

