স্টাফ রিপোর্টার : মোবাইল চুরির ঘটনায় যুবককে কুপিয়ে হত্যা মামলার দুই নম্বর আসামীকে ১২ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে র্যাব-১২ পাবনা ক্যাম্পের চৌকষ অভিযানিক দল। র্যাব-১২, সিরাজগঞ্জের অধিনায়ক এর নির্দেশনায় সিপিসি-২ পাবনার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার এনামুল হক এর নেতৃত্বে একটি অভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল দুপুর বারোটার দিকে পাবনার আটঘরিয়া থানার সোনাকান্দর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেন। ধৃত আসামী সোনাকান্দর গ্রামের মোহাম্মদ জামাতের ছেলে রাব্বি হোসেন (২০)। তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে আটঘরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, গত ২০ আগস্ট রাত সাড়ে দশটার দিকে পারখিদিরপুর এলাকায় মোবাইল ফোন চুরির ঘটনাকে কেন্দ্র করে আসাদুল ইসলাম জিন্নাহ (২৯), পিতা-মোঃ উকিল খান, সাং-পারখিদিরপুর, থানা-আটঘরিয়া, জেলা-পাবনা নামের একজন যুবককে দুষ্কৃতিকারীরা ধারালো চাকু দিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে। উক্ত ঘটনার প্রেক্ষিতে নিহতের পিতা উকিল খান বাদী হয়ে ২ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

