স্টাফ রিপোর্টার : আটঘরিয়ায় মেয়ের উপর অভিমান করে মা নিলা খাতুন (৪৩) কীটনাশক পান করে করে আত্নহত্যা করেছে। বুধবার রাতে আত্নহত্যার ঘটনা ঘটে। সে দেবোত্তর ইউনিয়নের শ্রীকান্তপুর গ্রামের আব্দুল লতিফের স্ত্রী। স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল আউয়াল জানান, মেয়ের উপর অভিমান করে মা নিলা খাতুন সবার অজান্তে ঘরে থাকা গ্যাস ট্যাবলেট খেলে দ্রুত তাকে প্রথমে পাবনার জেনারেল হাসপাতাল ও পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে তার মৃত্যু হয়। থানার এস আই চাঁন মিয়া জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

