স্টাফ রিপোর্টার : ২১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাবের অভিযানিক দল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় গত ১৯ আগস্ট বিকাল সোয়া পাঁচটায় র্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানার কালুপাড়াস্থ জনৈক ডাক্তার ইউসুফ প্রামানিকের পুকুর পাড়ের দক্ষিন পাশে অবস্থিত টিন শেডের মিলন মেমোরিয়াল কোচিং সেন্টারের পিছনে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। সেখান থেকে উল্লেখিত পরিমান ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয় মাদক ব্যবসায়ী বুলবুল হোসেন (৬২) কে। ধৃত বুলবুল সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানার মরহুম শুকাল উদ্দিন সরকারের ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
