স্টাফ রিপোর্টার : সমধারা সাহিত্য পুরস্কার-২০২৬ ঘোষণা করা হয়েছে। জাতীয় প্রেস ক্লাবের মওলানা আকরাম খাঁ মিলনায়তনে সমধারা সম্পাদকীয় বোর্ড সম্প্রতি এ পুরস্কারের ঘোষণা করেছে। কথাসাহিত্যে জনপ্রিয় কথাসাহিত্যিক ও সাংবাদিক মোস্তফা কামাল, কবিতা সাহিত্যে কবি আদ্যনাথ ঘোষ ও শিশুসাহিত্যে বিজ্ঞানী ও প্রবাসী ছড়াকার ধনঞ্জয় সাহা নাম ঘোষণা করা হয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য সমধারা ১২তম কবিতা উৎসবে এ পুরস্কার প্রদান করা হবে। পুরস্কার হিসেবে তাদের সমধারা স্মারক, নগদ অর্থ এবং উৎসব সংখ্যা তিন গুণীকে নিবেদন করে প্রকাশিত হবে। এছাড়া গুণীদের সাহিত্যকর্ম নিয়ে একটি প্রযোজনা উৎসবের দিন উপস্থাপন করা হবে। ঘোষণা সভায় উপস্থিত ছিলেন সমধারা সম্পাদক মন্ডলীর উপদেষ্টা কবি ও প্রাবন্ধিক ফরিদ আহমদ দুলাল, কবি নজমুল হেলাল, সমধারা সম্পাদক ও প্রকাশক সালেক নাছির উদ্দিন। পাবনা শহরের শালগাড়িয়া মহল্লার বাসিন্দা পাবনা জেলা স্কুলের শিক্ষক এবং বিশিষ্ট কবি ও লেখক আদ্যনাথ ঘোষ দীর্ঘদিন থেকে লেখালেখির সাথে জড়িত। দেশের বিভিন্ন পত্র পত্রিকায় তার লেখা প্রকাশিত হয়েছে, প্রকাশিত হয়েছে কাব্যগ্রন্থ। তার লেখা ইতোমধ্যেই পাঠক মহলে সমাদৃত হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

