মাসুদ রানা : জেলার আটঘরিয়ায় কালাস নামক এক বিষাধর সাপের ছোবলে কনা খাতুন (২১) নামের দুই সন্তানের জননীর মৃত্যু হযেছে। নিহত কনা খাতুন উত্তরচক ছাতিয়ানী পল্লী বিদ্যুৎ সাব স্টেশনের পাশের বাসিন্দা আব্দুল করিমের মেয়ে। পারিবারিক সূত্রে জানা গেছে গতকাল বুধবার নিজ ঘরে ঘুমিয়ে ছিলো কনা। এ সময় কালাস নামক একটি বিষধর সাপ তার বাম হাতে ছোবল দিয়ে জড়িয়ে ধরে ছিলো। এটি তার মেয়ে দেখতে পেয়ে ছুড়ে ফেলে এবং সাপ কামড় দিছে বলে চিৎকার করলে পরিবারে লোকজন এসে সাপটিকে আধাঁ মারা করে বয়েমে ভরে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে কনাকে ভর্তি করেন। দীর্ঘক্ষন চিকিৎসার দেয়ার পরেও কনা খাতুনের অবস্থা বেগতিক দেখা দিলে চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করলে বেলা পৌনে একটার সময় বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে এলাকাবাসির মধ্যে এই সাপ আতংক বিরাজ করছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

