বিশেষ প্রতিনিধি : কিছু মানুষের সফলতার পেছনের গল্পটা যে এতটা কঠিন যা কাল্পনিক কাহিনীকেও হার মানায়। তেমনই একজন মানুষ আমাদের পাবনার জেলার কৃতি সন্তান অধ্যাপক ড. জাকির হোসেন, যিনি আমাদের পিছিয়ে পড়া অঞ্চলে বসবাসকারি ছাত্রছাত্রীদের জন্য এক উজ্জ্বল অনুপ্রেরণা। জাপানে বসবাসরত বাংলাদেশীদের মধ্যে হাতে গোনা যে কয়েকজন অধ্যাপক হিসেবে কাজ করছেন, জাকির হোসেন তাদেরই একজন। বর্তমানে জাপানের গুনমা বিশ^বিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশের কৃতি সন্তান অধ্যাপক ড. জাকির হোসেন। আজ প্রায় ৩০ বছর জাপান ও আমেরিকাতে আন্তর্জাতিকমানের গবেষণা ও শিক্ষা কার্যক্রম পরিচালনার মাধ্যমে তিনি রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। তার গবেষণা বহু জগৎ বিখ্যাত আন্তর্জাতিক জার্নাল যেমন নেচার, জার্নাল অফ আমেরিকান কেমিক্যাল সোসাইটি, বায়ো-সেন্সর ও বায়ো-এলেক্ত্রনিক্স এ প্রকাশিত হয়ে বৈশি^ক বিজ্ঞানমহলে ব্যাপক সমাদৃত হয়েছে। তার গবষণার উপর কয়েকটি বই বিখ্যাত আন্তর্জাতিক পাবলিশার্স প্রকাশ করেছেন। বিভিন্ন সময় তার গবেষণার ফলাফল জাপানের বিভিন্ন দৈনিক পত্রিকাতে তুলে ধরা হয়েছে। সারফেসের উপর ন্যানো ওয়্যার ফেব্রিকেসন ছাড়াও বরত্তমানে তিনি গ্রাফিন ব্যাবহার করে বায়ো-সেন্সর আবিস্কারের উপর গবেষণা করছে । তার উদ্ভাবিত বায়ো-সেন্সর মেডিক্যাল দিয়াগনিস্তিক এ এক যুগান্তকারী অবদান রাখবে বলে বিবেচনা করা হয়। অধ্যাপক জাকিরের সাফল্য গাঁথা এই বর্ণাঢ্য জীবনের পথ মোটেও মসৃণ ছিলো না। পাবনার ঈশ^রদী উপজেলার লক্ষীকুন্ডা গ্রামের ছেলে অনেক চড়াই উৎরাই পাড়ি দিয়ে আজকের এই অবস্থান যা আমাদের গ্রামে বসবাসরত ছাত্র ছাত্রীদের জন্য এক অনুপ্রেরণা। মরহুম আমছের আলী বিশ^াস ও মরহুমা ফরিদা বেগমের তৃতীয় সন্তান অধ্যাপক জাকির হোসেন। পাকশির চন্দ্র প্রভা বিদ্যা পীঠ থেকে ১৯৮৪ সালে অনুষ্ঠিত মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উন্নীত হয়ে তিনি ঢাকা সিটি কলেজ এ ভর্তি হন। মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফলই তার জীীবনের মোড় ঘুরিয়ে দেই । কিন্তু এইটা তার জন্য মোটেও সহজ ছিল না । পাকুড়িয়া উচ্ছচ বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী পাশ করে তাকে ভর্তি হতে হয়েছিলো বাড়ি থেকে ১০ কি: মি: দুূুরের স্কুলে। পড়ালেখায় মন ছিলো না তার। এমনও হয়েছে উচ্চতর গণিতে শূন্য পেয়েছে! শূন্য পেয়ে নিরাশ না হয়েও ছয় মাসের ব্যবধানে ১০০ তে ১০০ পেয়েছিলেন তিনি। অধ্যাপক জাকির হোসেন লক্ষীকুন্ডা ইউনিয়নের প্রথম বিশ^বিদ্যালয়ের শিক্ষক এবং ডক্টরাল ডিগ্রি অর্জনকারী। জাকির হোসের ঢাকা সিটি কলেজ থেকে ১৯৮৬ সনের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মাত্র তেত্রিশ জন প্রথম বিভাগের উত্তিন্নের মধ্যে তিনি একজন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ^বিদ্যালয় থেকে রসায়নে প্রথম শ্রেণীতে দ্বিতীয় স্থান অর্জন করে স্নাতক ও স্নাতকোত্তর সমপন্ন করেন। শিক্ষকতা জীবনের শুরুতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। শাহজালালে শিক্ষকতাকালীন তিনি উচ্চশিক্ষার জন্য বৃত্তি তিনি পেয়ে পাড়ি জমান এশিয়ার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ জাপানের কিয়োটো বিশ^বিদ্যালয়ে এবং সেখানে উন্নত শিক্ষা ও গবেষণার সাথে যুক্ত হন এবং অত্যন্ত সফলতার সাথে মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এরপর জাপানের তোথা বিসসের খ্যাতনামা একটি গবেষণা প্রতিষ্ঠানে পাঁচ বছরের বেশি সময় চুক্তিভিত্তিক গবেষক হিসেবে কাজ করেন। এছাড়াও টোকিও বিশ^বিদ্যালয়ে পোস্টডক্টরাল ফেলো এবং যুক্তরাষ্ট্রের নর্থ ওয়েস্টার্ন বিশ^বিদ্যালয়ে গবেষণা স্কলার হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ২০১১ সালে গুনমা বিশ^বিদ্যালয়ে যোগ দিয়ে তিনি সারফেস সায়েন্স ল্যাবরেটরির প্রধান গবেষক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০১৯ সালের ৩১ অক্টোবর থেকে তিনি গুঁম বিশ^বিদ্যালয়ে প্রথম বিদেশী হিসেবে পূর্ণ অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। শিক্ষার পাশাপাশি তিনি দেশে ও প্রবাসী কমিউনিটিতে সামাজিক ও সাংস্কৃতিকভাবেও অবদান রাখছেন। প্রতি বছর প্রবাসীদের সহায়তায় তিনি বাংলাদেশে বসবাসরত প্রায় ২-৩ শত শারীরিক ও মানসিকভাবে প্রতিবন্ধী শিশুদের আর্থিক সহায়তা করে থাকেন। ক্রীড়ানুরাগী এই অধ্যাপক প্রবাসীদের নিয়ে বিভিন্ন খেলাধুলা এবং আউটডোর প্রোগ্রামের আয়োজন করে থাকেন। বর্তমানে অধ্যাপক ড. জাকির হোসেন জাপানের গুনমা প্রদেশের কিরিউ শহরে বসবাস করছেন। তিনি আশা প্রকাশ করেছেন যে, তার জ্ঞান, অভিজ্ঞতা ও গবেষণালব্ধ সাফল্য বাংলাদেশের তরুণ গবেষকদের অনুপ্রাণিত করবে এবং বাংলাদেশ–জাপান বিজ্ঞান সহযোগিতা আরও শক্তিশালী করবে। তিনি তার জীবনের উত্তরোত্তর সমৃদ্ধির জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

