ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সরকারি মোহাম্মদ ইয়াছিন ডিগ্রী (অনার্স) কলেজের উপাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ, সাংবাদিক আবুবকর সিদ্দিকীর ১১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার পৌরসভার মসজিদ গুলোতে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। সকাল ১১টায় ফরিদপুর প্রেসক্লাবে দৈনিক যুগান্তরের ফরিদপুর প্রতিনিধি ও প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হাফিজের সভাপতিত্বে এবং দৈনিক ইত্তেফাকের ফরিদপুর প্রতিনিধি ও প্রেস ক্লাবের সম্পাদক মির্জা বাসিতের সঞ্চালনায় এক আলোচনা সভা, স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বড়াল রক্ষা আন্দোলনের সদস্য সচিব, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা’র যুগ্ম সম্পাদক, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিষদের সদস্য ও নান্দনিক স্থাপত্য বড়াল বিদ্যা নিকেতনের পরিচালক মিজানুর রহমান। অ্যান্যদের মধ্যে বক্তব্য দেন প্রেসক্লাবের সহ সভাপতি আব্দুল মান্নান, কোষাধ্যক্ষ মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক মোঃ আসাদুজ্জামান, বিএনপি’র যুগ্ম আহবায়ক সামশ উদ্দিন বাচ্চু প্রমুখ। পরে হাফেজ মাওঃ মনিরুল ইসলাম দোয়া পরিচালনা করেন। অনুষ্ঠানে সাংবাদিকবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অধ্যাপক আবুবকর সিদ্দিকী দীর্ঘ দিন পাবনা থেকে প্রকাশিত দৈনিক নির্ভর, বগুড়ার দৈনিক চাঁদনী বাজার, দৈনিক ভোরের কাগজ এবং সর্বশেষ দৈনিক ইত্তেফাকের ফরিদপুর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ফরিদপুর প্রেস ক্লাবের সম্পাদক হিসেবেও দীর্ঘ দিন দায়িত্ব পালন করেছেন। তিনি একজন দক্ষ ও প্রিয় শিক্ষক, একজন ভালো ফুটবল খেলোয়ার এবং সাংস্কৃতিক কর্মী ছিলেন। তিনি এলাকার একজন সুপরিচিত সমাজ সেবকও ছিলেন। উল্লেখ্য, ২০১৪ সালের ২০ আগষ্ট বগুড়ায় ইত্তেফাকের প্রতিনিধি সম্মেলন শেষে পাবনা জেলা প্রতিনিধি রুমি খন্দকার ও চাটমোহর প্রতিনিধি হেলালুর রহমান জুয়েলসহ অন্যান্য সাংবাদিকের সাথে বাড়ি ফেরার পথে বগুড়ার শেরপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আবুবকর সিদ্দিকী ঘটনাস্থলেই নিহত হন এবং রুমি খন্দকার ও হেলালুর রহমান জুয়েল মারাত্নক ভাবে আহত হন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

