শামীম হাসান মিলন : অনিয়ম, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি বন্ধসহ পাবনা-৩ এলাকায় উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে সাধারণ মানুষের কাছে ছুটছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা হাসানুল ইসলাম রাজা। শনিবার বিকেলে ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া বাজার ও শরৎনগর বাজারে এবং শুক্রবার বিকেলে ফরিদপুর উপজেলার ধানুয়াঘাটা বাজারে গণসংযোগ করেন তিনি। গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করে দোয়া চান এবং ভোট প্রার্থনা করেন। সেইসঙ্গে তারেক রহমানের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন। এ সময় বিভিন্ন পথসভায় বক্তব্যকালে হাসানুল ইসলাম রাজা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনা-৩ আসনে অনেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী। কেউ আবার ধানের শীষ পেয়ে গেছেন মর্মে প্রচারণা চালাচ্ছেন। যাদের সুদীর্ঘকাল ধরে এই আসনের মাটি মানুষের সাথে কোন সম্পর্ক ছিল না। আচার আচরণ ছিল না। তিনি কিনা মন্ত্রী হবার আশ^াসে এই আসনের সাধারণ সহজ সরল মানুষকে ধোঁকা দিয়ে সুবিধা নেয়ার চেষ্টা করছেন। তারা নাকি কৃষি মন্ত্রী হবেন। তারাতো কৃষক না। কখনো কৃষি কাজ করেছেন বলেও মনে হয় না। কারণ আপনাদের পৈত্রিক পেশা ছিল জোলা। কৃষকের জীবনমান কেমন তা জোলারা কি করে বুঝবে। আমরা জোলাকে কৃষি মন্ত্রী চাই না। তিনি আরো বলেন, তাই পাবনা-৩ এলাকাবাসীকে বলছি আপনারা জেগে উঠুন। ঘরে ঘরে আওয়াজ উঠান, আমরা বাইরের কাউকে এমপি চাই না। এই আসনের স্থানীয় নেতৃত্বকে যারা এখানকার মাটি ও মানুষের বন্ধু তাদের কাউকেই এমপি প্রার্থী হিসেবে চাই। হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসা কাউকে জনগন মেনে নেবে না। হাসানুল ইসলাম রাজা বলেন, আপনারা আমার পাশে দাঁড়ান সহযোগিতা করুন। আমি নির্বাচনে জয়ী হলে সকল অনিয়ম-দূর্নীতি সন্ত্রাস চাঁদাবাজি নিয়ন্ত্রণ করে উন্নয়ন বঞ্চিত পাবনা-৩ এ এলাকায় শান্তি প্রতিষ্ঠা করবো। সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে সাধারণ মানুষের সকল সুবিধা নিশ্চিত করবো। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি সহ সকল সেক্টরে উন্নয়নে কাজ করবো। চাটমোহর, এবং ফরিদপুর উপজেলায় গ্যাস সংযোগ নিয়ে আসবো। কলকারখানা ও হাইটেক পার্ক স্থাপন করে বেকার যুবক-যুবতী তরুণ তরুণীদের কর্মসংস্থানের ব্যবস্থা করবো। আগামীতে পাবনা-৩ এলাকা হবে শান্তিপূর্ণ সহাবস্থানের একটি এলাকা। এ সময় তার সাথে চাটমোহর পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম মাস্টার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল করিম, বিএনপি নেতা আব্দুল কুদ্দুস মোল্লা, মথুরাপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি রেজাউল করিম বাবু, মোবারক হোসেনসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

