স্টাফ রিপোর্টার : ফ্যাসিবাদ বিরোধী যোদ্ধাদের সংবর্ধনা ও কনসার্ট আজ সোমবার অনুষ্ঠিত হবে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে। বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস পাবনা জেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করেছে। বিকাল চারটেয় শুরু হবে অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী ও প্রখ্যাত শ্রমিক নেতা এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ^াস। অনুষ্ঠানের উদ্বোধন করবেন জনপ্রিয় গীতিকার সুরকার ও সঙ্গীত পরিচালক ইথুন বাবু। সঙ্গীত পরিবেশন করবেন সাজ্জাদ পলাশ, সোহেল মেহেদী, মুক্তা, পরান আহসান, মৌসুমীসহ অনেকে। জেলা জাসাস এর আহবায়ক ও অনুষ্ঠিতব্য অনুষ্ঠানের সভাপতি খালেদ হোসেন পরাগ জানান, ফ্যাসিষ্ট শেখ হাসিনার পলায়নের এক বছর পূর্তি উপলক্ষে তারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন। জেলা জাসাস এর সদস্য সচিব আব্দুল মান্নান ভুঁইয়া সকলকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
