স্টাফ রিপোর্টার : চিকিৎসকের অবহেলার কারণে অকালে প্রাণ হারালেন জেলার আটঘরিয়ার তরুণী মুনজিলা খাতুন (১৮)। সিজারিয়ান অপারেশনের সময় পেটের ভেতর গজ ব্যান্ডেজ রেখেই সেলাই করার অভিযোগ উঠেছে চিকিৎসকের বিরুদ্ধে। দীর্ঘ একমাস যন্ত্রণায় ছটফট করার পর অবশেষে রোববার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। পারিবারিক সূত্র জানায়, গত ২৭ জুলাই পাবনা শহরের হাসপাতাল রোডের দীপা ক্লিনিকে ভর্তি করা হয় মুনজিলাকে। সেখানেই পাবনা জেনারেল হাসপাতালের গাইনি বিভাগের চিকিৎসক ডা. নাজিয়া স্মরনীকা তার সিজারিয়ান অপারেশন করেন। অভিযোগ অনুযায়ী, অপারেশনের সময় তিনি ভুলবশত পেটের ভেতরে গজ ব্যান্ডেজ রেখে সেলাই করে দেন। এরপর ২০ দিন পর ১৬ আগস্ট মুনজিলার পেট ফুলে যায় এবং অবস্থার অবনতি হলে তাকে প্রথমে পাবনা জেনারেল হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মুনজিলার বাবা মো. মোহামিন উদ্দিন বলেন, ডাক্তার সিজারের সময় আমার মেয়ের পেটের মধ্যে গজ রেখে সেলাই করেছেন। সেই গাফিলতির কারণেই তার মৃত্যু হয়েছে। অন্যদিকে দীপা ক্লিনিকের মালিক দোলোয়ার হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, রোগী সুস্থ হয়েই ক্লিনিক থেকে বাড়ি গিয়েছিল। তিনি দাবি করেন, রোগীর পরিবার স্যানিটারি ন্যাপকিনের বদলে ন্যাকড়া ব্যবহার করায় তা ভেতরে ঢুকে যেতে পারে। এ বিষয়ে অভিযুক্ত চিকিৎসক ডা. নাজিয়া স্মরনীকার সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে। সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ বলেন, ঘটনাটি আমাদের নজরে এসেছে। তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
