স্টাফ রিপোর্টার : অভয়াশ্রম গড়ে তুলি দেশী মাছে দেশ ভরি এ প্রতিপাদ্যে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে পাবনায়। এ উপলক্ষে গতকাল সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ করে জেলা পরিষদ মিলনায়তনে শেষ হয়। পরে জেলা পরিষদের রশিদ হলে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। জেলা মৎস্য কর্মকর্তা দীপক কুমার পালের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম প্রামানিক, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সিনিয়র মৎস্য অফিসার আবদুল হালিম, এনএসআই উপপরিচালক কামরুল হাসান, স্কয়ার ফার্মাসিউটিক্যালস এক্সিকিউটিভ শাওন দেবনাথ, এডওয়ার্ড কলেজের ছাত্র প্রতিনিধি মো: রাসেল। অনুষ্ঠান সঞ্চালনা করেন মৎস্য সম্প্রসারণ অফিসার শারমিন আক্তার। আলোচনা সভা শেষে মাছের পোনা অবমুক্তকরণ ও মৎস্য চাষীদের মাঝে কাজে আরও উৎসাহিত করার লক্ষে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। ক্রেস্ট গ্রহন করেন আর এমপি ফিশারিজ পাবনা সদর রাসেদ রানা, জোয়াদ্দার, মৎস্য খামার ঈশ^রদী আবু তালেব জোয়াদ্দার, মৎস্য চাষী খামার লিয়াকত আলী খান, আশরাফুল মৎস্য খামার সুজানগর আশরাফুল আলম। এছাড়া জেলা প্রশাসকের বাসভবনে মাছের পোনা অবমুক্ত করা হয়। অনুষ্ঠানে জানানো হয় যে, পাবনা জেলায় বর্তমানে মাছের উৎপাদন ৭৬২৭৪ মে.টন, মাছের চাহিদা ৫৮৪৭৫ মে.টন, মাছের উদ্বৃত্ত ১৭৮১৭ মে.টন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

