আটঘরিয়া প্রতিনিধি : বিষধর সাপের ছোবলে নবম শ্রেণীর শিক্ষার্থী লাকি খাতুন (১৪) এর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় পাবনার সদর হাসপাতালে মৃত্যু হয়। মৃত্যুবরনকারী লাকি আটঘরিয়ার একদন্ত ইউনিয়নের ডেঙ্গার গ্রামের আমজাদ হোসেনের মেয়ে। সে উপজেলার চকিবাড়ি দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর শিক্ষার্থী। তার পিতা আমজাদ হোসেন জানান, মঙ্গলবার দিন গত রাতে প্রতিদিনের মতো নিজ ঘরে ঘুমিয়ে যায়। ঘুমন্ত অবস্থায় রাত দুইটার দিকে সাপে কামড় দেয়। তার চিৎকারে লোকজন ঠিক পেয়ে দ্রুত পাবনা সদর হাসপাতালে নিয়ে গেলে। সেখানে চিকিৎসারত অবস্থায় মঙ্গলবার ভোর ৫ টার দিকে তার মৃত্যু হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

