ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর উপজেলার গোপালনগর ও সোনাহারা এলাকায় অবৈধ চায়না দুয়ারী জাল কারখানায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে ৫ জনকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও অর্থ দন্ড প্রদান করা হয়েছে। গতকাল সকাল সোয়া দশটার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সানাউল মোর্শেদ এ অভিযান পরিচালনা করে ৩০ বস্তা অবৈধ্য চায়না দুয়ারী জালসহ বিপুল পরিমাণ জাল তৈরীর বিভিন্ন উপকরণ জব্দ করেন। এ সময় আশুতোষ কুমার (৪২), পিতা অনিল পাল, সুজিত হালদার(৩০) পিতা মাদাই হালদার, বিপুল কুমার হালদার (২২), পিতা রঞ্জিত হালদার, বিপ্লব হালদার (২৮) পিতা রাজবিহারী হালদার কে ১ বছর বিনাশ্রম কারাদন্ড ও ২ হাজার টাকা জরিমানা এবং কমল হালদার (৪৪) পিতা রবি হালদারকে ৫ হাজার টাকা জরিমানা ও ১ বছরের কারাদন্ড প্রদান করা হয়। জব্দকৃত মালামাল পুড়িয়ে ধ্বংস করা হয়। সানাউল মোর্শেদের এ অভিযান অব্যাহত ছিলো এবং থাকবে বলে জানালেও উপজেলা মৎস্য কর্মকর্তাকে কখনও কোন অভিযানে নেতৃত্বের ভূমিকায় দেখা যায় না।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
