মাসুদ রানা : উপজেলার ধলেশ^র লহির প্রামানিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সন্নিকটে আরাফাত রহমান কোকো কল্যাণ পরিষদের আত্মপ্রকাশ করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য আব্দুল কুদ্দুস মন্টু। প্রধান অতিথি অতিথি ছিলেন উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির ১ নং যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান মিলন। স্বাগত বক্তব্য দেন পরিষদের মূল উদ্যোক্তা আরমান হোসেন রিপন। বিশেষ অতিথি ছিলেন আটঘরিয়া সরকারি মহাবিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জাহিদুল ইসলাম, ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর সবুর, ৯ নং ওয়ার্ড যুব দলের সাধারণ সম্পাদক আরজু, পরিষদের সদস্য নাইম, রায়হান, আরজু,রাসেল,, মতিন,সজীব বিপুল সহ অনেকেই উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পৌর ছাত্র নেতা নাঈম হোসেন। অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ আলী জিন্নাহ। পরিশেষে আরাফাত রহমান কোকো কল্যাণ পরিষদের সদস্যদের মাঝে বিভিন্ন প্রকার গাছের চারা বিতরণ করা হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

