ডেঙ্গুসহ মশা বাহিত রোগ প্রতিরোধে পাবনায় গতকাল থেকে শুরু হয়েছে মশক নিধন অভিযান। বিকেলে পৌরসভার উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন ডেপুটি সিভিল সার্জন ডা. খায়রুল কবির। এসময় জেলা শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক ও পাবনা পৌরসভার কোনজারভেন্সি অফিসার মো. আসাদুজ্জামানসহ অনেকেই উপস্থিত ছিলেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানসহ পাড়া মহল্লায় মশার ঔষধ ছিটিয়ে মশা নিধন করা হয়। পর্যায়ক্রমে পাবনা পৌরসভার প্রতিটি পাড়া মহল্লায় মশা নিধন করা হবে বলে উদ্যোক্তারা জানান। ছবি- এস এম আলম
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

