আটঘরিয়া প্রতিনিধি : আন্তর্জাতিক যুব দিবস উদযাপন উপলক্ষে যুব র্যালী, আলোচনা সভা, যুবচেক বিতরণ ও বৃক্ষরোপন অনুষ্ঠিত হয়েছে আটঘরিয়ায়। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুব দিবসের এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম। উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিনহাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা এসএম নাজিম উদ্দিন, উপজেলা কৃষি অফিসার মাহমুদা মোতমাইন্না, প্রকৌশলী কর্মকর্তা বাকী বিল্লাহ। এ সময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবীর কুমার দত্ত, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা নুর মোহাম্মদ, সমাজ সেবা কর্মকর্তা ইসমত জেরিন, মৎস্য কর্মকর্তা নাজেম উদ্দিনসহ অনেকেই উপস্থিত ছিলেন। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম জানান, ১২ জন যুব প্রশিক্ষণার্থীদের মাঝে ১৪ লাখ টাকার যুব ঋণ বিতরণ করা হয়েছে। অনুষ্ঠান শেষে উপজেলা চত্বরে বৃক্ষ রোপণ, এবং যুবকদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

