স্টাফ রিপোর্টার : শুভেচ্ছা বিনিময় আর কেক কেটে উদযাপন করা হলো পাঠকপ্রিয় দৈনিক করতোয়ার ৫০ বছরে পদার্পণ উৎসব। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার দুপুরে পাবনা প্রেসক্লাবে অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতারের সভাপতিত্বে ও করতোয়ার পাবনা জেলা প্রতিনিধি শাহীন রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময় পর্বে বক্তব্য দেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ছিফাত রহমান সনম, সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, সাবেক সিনিয়র সহ-সভাপতি কামাল আহমেদ সিদ্দিকী, করতোয়ার ফরিদপুর উপজেলা প্রতিনিধি মির্জা বাসিত, ভাঙ্গুড়া উপজেলা প্রতিনিধি বিকাশ কুমার চন্দ, সুজানগর উপজেলা প্রতিনিধি শেখ তৌফিক হাসান প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে পাবনা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান খান বিপ্লব, কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ, ক্রীড়া সম্পাদক ইমরোজ খন্দকার বাপ্পী, কার্যকরী সদস্য আরিফ আহমেদ সিদ্দিকী, আমাদের সময় প্রতিনিধি সুশান্ত কুমার সরকার, কালের কণ্ঠ প্রতিনিধি প্রবীর সাহা, ঢাকা পোস্ট প্রতিনিধি রাকিব হাসনাত, আনন্দ টিভির প্রতিনিধি সেলিম মোর্শেদ রানা, ডিবিসি নিউজের ক্যামেরাপার্সন মাসুদ রানা, সময় টিভির ক্যামেরাপার্সন জুয়েল আসিফ প্রমূখ উপস্থিত ছিলেন। শুভেচ্ছা বক্তব্যে বক্তারা বলেন একটি পত্রিকার ৫০ বছরে পদার্পণ পত্রিকার সাথে সংশ্লিষ্ট গণমাধ্যমকর্মীদের জন্য অত্যন্ত গৌরবের। তারা করতোয়ার সম্পাদক ও প্রকাশকসহ পত্রিকার সাথে জড়িক সকলের উত্তরোত্তর সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

