নিজস্ব প্রতিনিধি : পাবনা পৌর হকার্স মার্কেটের গার্মেন্টস পোশাক ব্যবসায়ী ও উক্ত মার্কেট কমিটির যুগ্ন সাধারন সম্পাদক মেহেদী হাসান বাকী ব্রেইন ষ্ট্রোকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন থাকা অবস্থায় ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে গতকাল সকাল সাড়ে সাতটায় ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহে……….রাজেউন)। তার ব্যবসা প্রতিষ্ঠানের নাম বন্যা গার্মেন্টস, পোশাক ব্যবসার পাশাপাশি তিনি নিজের অটোবাইকও চালাতেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৬ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি ব্যবসায়ী সন্টু, মতি ও মজির ছোটো ভাই। তার মৃত্যুর খবর জেনে অসংক্য মানুষ ছাতিয়ানী মধ্যপাড়াতে তার বাড়িতে ছুটে যান। অত্যন্ত সদালাপী বাকীর মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে হকার্স ব্যবসায়ীদের মাঝে। গতকাল বাদ মাগরিব ছাতিয়ানী মধ্যপাড়া জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। অসংখ্য মানুষ এতে শরিক হন। তাকে আরিফপুর সদর গোরস্থানে দাফন করা হয়েছে। এদিকে মরহুমের পরিবারের পক্ষ থেকে সকল পরিচিতজনদের কাছে তার জন্য দোয়া প্রার্থনা করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

