সুজানগর প্রতিনিধি : জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপিত হয়েছে সুজানগরে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে সুজানগর উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকাল ১১টায় উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশ গ্রহণে উপজেলা পরিষদ চত্বর থেকে বের হওয়া ওই শোভাযাত্রাটি সুজানগর পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ। উপজেলা যুব উন্নয়ন অফিসার লুৎফর রহমানের সভাপতিত্বে এবং সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল গাফফারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য দেন উপজেলা যুবদলের আহবায়ক সিদ্দিকুর রহমান পিন্টু, উপজেলা প্রকৌশলী মো. মাহমুদুন্নবী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামীম এহসান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসান মাহমুদ। শেষে ৮ জন আত্মকর্মী যুবক ও ৭ জন যুব মহিলার মাঝে ১৫ লাখ টাকার ঋণ ও প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মাঝে প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

