পাবিপ্রবি প্রতিনিধি : গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার বিচারসহ বাংলাদেশে সাংবাদিকদের উপর হামলা ও নির্যাতনের বিচার এবং নিরাপত্তার দাবিতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ মানববন্ধনের আয়োজন করে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় প্রেসক্লাব। গতকাল সোমবার সকাল এগারোটায় বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালিত হয়। পাবিপ্রবি প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য সাজ্জাদুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হুদা শিথিল, দপ্তর সম্পাদক এমরান হোসাইন তানিম, কোষাধ্যক্ষ আলফি সানি, সদস্য নকিব মাহমুদ জামী, সাবেক আহবায়ক কমিটির সদস্য নূর মোহাম্মদ প্রমূখ। বক্তারা বক্তারা অনতিবিলম্বে সাংবাদিক তুহিনসহ বিগত বছরগুলোতে ও গণ-অভ্যুত্থানের নিহত সাংবাদিকদের বিচারের দাবি জানান। এ সময় বক্তারা বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে সাংবাদিকদের দমননীতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। স্বাধীন সাংবাদিকতা ও মত প্রকাশের স্বাধীনতার ওপরে গুরুত্ব আরোপ করেন তারা। সাংবাদিকদের ওপরে হামলা নির্যাতন, খুনের ঘটনা মেনে নেওয়া হবে না উল্লেখ করে সরকারকে কঠোর হবার আহবান জানান বক্তারা।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

