স্টাফ রিপোর্টার : স্কয়ার স্কুল এন্ড কলেজের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে দুইদিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। গতকাল সকালে স্কুল ক্যা¤পাসে এ মেলার উদ্বোধন করেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পাবনা প্লান্ট এর পরিচালক আব্দুল খালেক। এসময় উপস্থিত থেকে মেলার বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডের হেড অব ফ্যাক্টরি আবু মুছা মো. মনিরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস্ রেজিনূর রহমান, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক মো. খায়রুল আলম, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সহকারী মহাব্যবস্থাপক তানজিরুল ইসলাম, মহাব্যবস্থাপক অর্থ ও হিসাব স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড আবু তাহের, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের সিনিয়র ম্যানেজার মানবসম্পদ মো: হারুন উর রশিদ, স্কয়ার হাই স্কুল এন্ড কলেজ উপাধ্যক্ষ মনিরা ফেরদৌস, স্কয়ার কিন্ডারগার্টেন এর উপাধ্যক্ষ মিসেস কোহিনুর নাহার, পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অকিল চন্দ্র কুন্ডু, প্রধান শিক্ষক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় আবু সাঈদ মিয়া, স্কয়ার স্কুল এন্ড কলেজের লাইব্রেরিয়ান শহীদুল হক মানিক। আগত অতিথিদের স্বাগত জানান স্কয়ার কিন্ডার গার্টেন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ খতিব শাহানাজ সুলতানা। মেলায় বিভিন্ন স্টলে নানা দেশীয় প্রযুক্তিতে স্কয়ার কিন্ডারগার্টেন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের ৫২ টি প্রকল্পের নানা উদ্ভাবন আর আবিস্কার মুগ্ধ করেছে অতিথিসহ দর্শনার্থীদের।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

