আটঘরিয়া প্রতিনিধি : উপজেলা পর্যায় মিনি স্টেডিয়াম নির্মাণ-২য় পর্যায়’ শীর্ষক প্রকল্পের আওতায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে গতকাল আটঘরিয়ায় উপজেলা মিনি স্টেডিয়াম উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপদেষ্টা, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নাটোর থেকে অনলাইনে উপজেলা মিনি স্টেডিয়াম উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো: বাকি বিল্লাহ, উপজেলা কৃষি অফিসার মাহমুদা মোতমাইন্না, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম, মৎস্য কর্মকর্তা এসএম নাজিমুদ্দিন ও মহিলা বিষয়ক কর্মকর্তা রামকৃষ্ণ পাল, সাব-রেজিস্ট্রার জান্নাতুল ফিজা দিশাসহ উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

