পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার ও সম্পাদক জহুরুল ইসলাম এক যৌথ বিবৃতিতে জানান, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, ঢাকাসহ সারাদেশে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটছে। বিভিন্ন স্থানে সাংবাদিকরা হত্যার শিকার হচ্ছেন। সম্প্রতি গাজীপুরে আসাদুজ্জামান তুহিন নামের একজন সাংবাদিককে কুপিয়ে নির্মমভাবে হত্যা এবং আরেকজন সাংবাদিককে গুরুতর আহত করা হয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে স্বার্থান্বেষী মহল সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমুলক মামলা দিয়ে হয়রানী করছেন। এসব ঘটনা দেশের স্বাধীন গণমাধ্যম এবং মতপ্রকাশের স্বাধীনতার প্রতি চরম হুমকিস্বরুপ বলে আমরা মনে করি। আমরা এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদসহ দোষীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি। একইসাথে সাংবাদিকদের উপর হামলা, হয়রানীমূলক মামলা বন্ধ প্রত্যাহার করারও জোর দাবি জানচ্ছি। (প্রেসবিজ্ঞপ্তি)
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
