স্টাফ রিপোর্টার : জেলার ঐতিহ্যবাহী অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরির বার্ষিক সাধারণ সভা ও ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে লাইব্রেরীর স্যামসন এইচ চৌধুরী মিলনায়তনে লাইব্রেরীর সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টুর সভাপতিত্বে আয়োজিত সভার শুরুতেই শোক প্রস্তাব গ্রহন এবং প্রতিষ্ঠানের প্রয়াত সদস্যদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে লাইব্রেরীর বার্ষিক ও আর্থিক প্রতিবেদন পেশ করেন প্রতিষ্ঠানের মহাসচিব আব্দুল মতীন খান। এসময় লাইব্রেরীর সহ-সভাপতি দবির উদ্দিন আহমেদ ও প্রবীন সাংবাদিক রবিউল ইসলাম রবি সহ সকল সদস্যরা উপস্থিত ছিলেন। পরে অনুষ্ঠিত হয় ত্রি-বার্ষিক নির্বাচন। নির্বাচনে অঞ্জন চৌধুরী পিন্টুকে সভাপতি করে ১৩ সদস্য বিশিষ্ট একটি কার্যকারী কমিটি গঠন করা হয়। নির্বাচন পরিচালনা করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক মো: কামরুজ্জামান, এ্যাড. নাজমুল হোসেন শাহীন ও পাবনা প্রেসক্লাবের স¤পাদক জহুরুল ইসলাম।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

